প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ ০৮:০৬ এএম
          --- ১ মাস আগে
Ad

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ২ কমিটি, রুট পারমিট বাতিল; ক্ষতিপূরণের ঘোষণা

অ- অ+
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ২ কমিটি, রুট পারমিট বাতিল; ক্ষতিপূরণের ঘোষণা
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ২ কমিটি, রুট পারমিট বাতিল; ক্ষতিপূরণের ঘোষণা
Ad

স্টাফ রিপোর্টার | কথা২৪

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় হতাহতের ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে সরকার। একইসঙ্গে দুর্ঘটনায় জড়িত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যারই দায় প্রমাণিত হবে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত এবং অন্তত একজন নিখোঁজ রয়েছেন। নিহত সোহেল ফকির (২২) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর খাগকাটা এলাকার বাসিন্দা।

ঘটনার পর থেকে সোহেলের বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন। এদিকে, দুর্ঘটনায় সোহেলের স্ত্রী রুবি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের চিকিৎসা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আহতদের মধ্যে একজন নারী অন্তঃসত্ত্বা থাকলেও চিকিৎসকদের মতে মা ও গর্ভের সন্তান বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের ওপর একটি লঞ্চ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কথা২৪ পর্যবেক্ষণ:

সদরঘাটে নৌযান চলাচলে দীর্ঘদিন ধরে শৃঙ্খলার অভাব, অতিরিক্ত গতি ও অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত না হলে এ ধরনের প্রাণহানি থামবে না বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert